Investigation in Cognizable Offences | প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর)/এজাহার/এফআইআর দায়েরের মাধ্যমে মামলা দায়ের করা

Written by admin
Posted on: Oct. 26, 2025, 11:53 a.m.   |   Last Update: Oct. 26, 2025, 1 p.m.




Police exercise significant investigative powers in cognizable offences. According to Section 156 of the Code of Criminal Procedure, 1898, any officer in charge of a police station is authorized to investigate a cognizable offence, with or without the order of a Magistrate. In the case of AIR 1965 SC 22, the Supreme Court observed that the police can initiate an investigation as soon as they receive information regarding a cognizable offence. Even if no formal case is filed, a police officer may begin an investigation based solely on such information.

Under Section 157 of the CrPC, a police officer may commence an investigation if he suspects that a cognizable offence has occurred, based on any information received. If he has reason to believe that he is acting within the authority vested in him under Section 156, he may proceed without seeking prior permission from a Magistrate. The officer may even make an arrest based on suspicion, provided he can justify the grounds for such suspicion.

If the police officer finds merit in his suspicion during the investigation, he may file a case at the police station on his own initiative. This is referred to as a Non-G.R. Case.

পুলিশ আমলযোগ্য অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রয়োগ করে। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৫৬ ধারার অধীনে, কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারেন। AIR 1965 SC 22 মামলায় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে, পুলিশ আমলযোগ্য অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করতে পারে। এমনকি কোনো মামলা রুজু না হলেও, শুধুমাত্র অপরাধ সংঘটনের তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করতে পারে।

ফৌজদারি কার্যবিধির ১৫৭ ধারার অধীনে, যদি কোনো পুলিশ কর্মকর্তা কোনো তথ্যের ভিত্তিতে সন্দেহ করেন যে একটি আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে ১৫৬ ধারার অধীনে তার যে ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করতে পারেন, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারেন। এমনকি তিনি সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তারও করতে পারেন, তবে তার সন্দেহের যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।

যদি তদন্তের সময় পুলিশ কর্মকর্তা তার সন্দেহের সত্যতা পান, তাহলে তিনি নিজেই থানায় একটি মামলা রুজু করতে পারেন। একে বলা হয় নন-জি.আর. মামলা।



featured or recent contents